ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শার্শায় র‌্যাবের অভিযানে ৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা গোগা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমন হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।সোমবার ভোরে তাকে আটক করা হয়।সে শার্শা থানার পাঁচভূলোট গ্রামের সাবান আলি বিশ্বাস এর ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন গোগা সাকিনের গোগা বাজারস্থ গোসত পট্টি আরিফ জয়েলার্সের সামনে ইটের রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে মোঃ সুমন হোসেন (২৮), পিতা-মোঃ সাবান আলী বিশ্বাস , সাং-পাঁচ ভুলোট, থানা-শার্শা, জেলা-যশোর’কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়। 

আটক সুমন হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑